ধর্ম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগিতে পালিত হলো পবিত্র শবেবরাত

সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগি ও দোয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। 

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিরা হাজির হয়েছেন। অনেকেই সারা রাত ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান করেন। এরপর রাত ৮টায় লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। 

বায়তুল মোকাররমে রাতব্যাপী বিভিন্ন ওয়াজ মাহফিল, হামদ, নাতসহ ইবাদত-বন্দেগি চলে।

ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।

বায়ান্ন/পিএইচ



সম্পর্কিত খবর