বরিশাল

বরিশালের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

শনিবার (১০ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার কিছুটা বেড়ে দাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বশেষ বিকেল তিনটার তথ্য বলছে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

একটানা তাপপ্রবাহে যারপরনাই নাকাল হয়ে পড়েছে দক্ষিণের জনপদ বরিশালের মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে।

বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা। যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে।

সব মিলিয়ে গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ। যাদের দিন আয়ে দিন চালতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ। তারা বলেন, প্রচণ্ড গরমে কাজে নামতে পারছে না, কাজ পেলেও আগের মতো করতে পারে না বলে মজুরিও কম পাচ্ছে। শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর