বরিশাল

বাংলাদেশ আমজনগণ পার্টির পটুয়াখালী জেলা কমিটি গঠিত

মোঃ মহাফুজুর রহমানকে আহ্বায়ক ও মোঃ খোকনকে সদস্য সচিব করে বাংলাদেশ আমজনগণ পার্টির পটুয়াখালী জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।  

রবিবার ( ২৫ মে ) দুপুরে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও  সদস্য সচিব ফাতিমা তাসনিম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টি সদস্য সচিব ফাতিমা তাসনিম। 

৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামীদিনে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান জেলা কমিটির নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর