দেশের খবর

রাতের আধারে দুঃস্থ ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র বিতরণ করলেন গাইবান্ধা জেলা প্রশাসক ওলিউর রহমান

" মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না" কথাটিকে বাস্তবায়ন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: ওলিউর রহমান।

গাইবান্ধা জেলা প্রশাসন এর উদ্দোগে সোমবার রাতে শহরের স্টেশন সংলগ্ন বস্তিতে থাকা ও স্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে থাকা অসহায় দুস্থ ১শ ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র বিতরন করেন গাইবান্ধা জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেন পর্যায়ক্রমে শহরের সকল অসহায় দুঃস্থ  মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।


এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন, গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

 



সম্পর্কিত খবর