ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নরসিংদীতে প্রতীক বরাদ্দ: ৪০ প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

নরসিংদীতে প্রতীক বরাদ্দ: ৪০ প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

Jan 21, 2026 - Monjur Alam> ঢাকা

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে এই প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

ঝিনাইদহের চার আসনে প্রতীক পেলেন ২১ প্রার্থী, প্রচারণা শুরু

ঝিনাইদহের চার আসনে প্রতীক পেলেন ২১ প্রার্থী, প্রচারণা শুরু

Jan 21, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।

টাঙ্গাইলে বিএনপিতে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে বিএনপিতে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী

Jan 21, 2026 - Monjur Alam> ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

ঠাকুরগাঁও-২: মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপি নেতা গোলাম মর্তুজা

ঠাকুরগাঁও-২: মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপি নেতা গোলাম মর্তুজা

Jan 20, 2026 - Monjur Alam> রংপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে তিনি প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।

গণভোটে প্রচারশূন্য টাঙ্গাইল: জেলা তথ্য অফিসের নির্লিপ্ততায় জনমনে অস্পষ্টতা

গণভোটে প্রচারশূন্য টাঙ্গাইল: জেলা তথ্য অফিসের নির্লিপ্ততায় জনমনে অস্পষ্টতা

Jan 15, 2026 - Monjur Alam> ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক ‘গণভোট’ নিয়ে টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভোটগ্রহণের সময় ঘনিয়ে এলেও জেলা সদর কিংবা তৃণমূল পর্যায়ে মাইকিং, ডিজিটাল ডিসপ্লে বা উঠান বৈঠকের মতো নূ্যনতম সচেতনতামূলক কর্মসূচি চোখে পড়ছে না। ফলে রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে অস্পষ্টতা ও অনাগ্রহ

ভোটের ময়দানে লেভেল প্লেয়িং ফিল্ড চায় জামায়াত: ঝিনাইদহ-৪ আসনের প্রার্থীর মতবিনিময়

ভোটের ময়দানে লেভেল প্লেয়িং ফিল্ড চায় জামায়াত: ঝিনাইদহ-৪ আসনের প্রার্থীর মতবিনিময়

Jan 15, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিগত দিনের ভোট চুরির সংস্কৃতি ও সহিংসতা পরিহার করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

মৌলভীবাজারে দুই দশক পর তারেক রহমান, নির্বাচনী জনসভার প্রস্তুতি তুঙ্গে

মৌলভীবাজারে দুই দশক পর তারেক রহমান, নির্বাচনী জনসভার প্রস্তুতি তুঙ্গে

Jan 13, 2026 - Monjur Alam> সিলেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সদর উপজেলার শেরপুরের আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সফরের মধ্য দিয়েই সিলেট বিভাগে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরু হতে যাচ্ছে।

খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

Jan 11, 2026 - Monjur Alam> খুলনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। আজ রোববার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

ঝিনাইদহে তরুণ ভোটারদের সচেতনতায় আলোচনা সভা

ঝিনাইদহে তরুণ ভোটারদের সচেতনতায় আলোচনা সভা

Jan 10, 2026 - Monjur Alam> খুলনা

‘তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে হোক’—এই আহ্বানে ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের আদর্শপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখা এই সভার আয়োজন করে।

ঝিনাইদহ-৪: রাশেদ বনাম ফিরোজ, মনোনয়ন দ্বন্দ্বে বিড়ম্বনায় তৃণমূল

ঝিনাইদহ-৪: রাশেদ বনাম ফিরোজ, মনোনয়ন দ্বন্দ্বে বিড়ম্বনায় তৃণমূল

Jan 06, 2026 - Monjur Alam> খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন এবং দলের শীর্ষ নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়াকে কেন্দ্র করে চরম বিড়ম্বনায় পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ

শার্শায় ৩ লাখ ১১ হাজার ভোটারের রায় নেবেন ১ হাজার ৮৩৩ কর্মকর্তা

শার্শায় ৩ লাখ ১১ হাজার ভোটারের রায় নেবেন ১ হাজার ৮৩৩ কর্মকর্তা

Jan 06, 2026 - Monjur Alam> খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১০২টি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১ হাজার ৮৩৩ জন কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস।