দেশের খবর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় নব গঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারী তারিখে দুপুরে নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ইনডিপেনডেন্ট চ্যানেল  ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, মোঃ তানভীর হাসান তানু,রাইজিং বিডি ডটকমের জেলা প্রতিনিধি মোঃ মঈনুদ্দিন তালুকদার হিমেল,মোঃ সোহেল রানা নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি, ঐ ঘটনাস্থলের ভিডিও ছবি মুঠোফোনে ও ক্যামেরায় ধারণ করছিল। সংঘর্ষের  ভিডিও ধারণ করতে দেখতে পেয়ে নৌকার সমর্থকরা সাংবাদিকদের উপর চড়াও হয়।একপর্যায়ে মারপিট করে গুরুতর আহত করে ক্যামেরা ছিনিয়ে নেয় । এরূপ কর্মকান্ড গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত এবং এধরনের ন্যাক্কারজনক ঘটনা স্বাধীন ও মুক্ত পেশার হুমকি স্বরুপ।

 

 



সম্পর্কিত খবর